সেমিতে ওঠার পর দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

সেমিতে ওঠার পর দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

Manual5 Ad Code

খেলা ডেস্ক:
বিশ্বকাপের নকআউট পর্ব যত এগোচ্ছে, ততই বদলে যাচ্ছে বিশ্ব ফুটবলের সমীকরণ। মাঠের প্রতিটি জয়-পরাজয়ের প্রভাব পড়ছে ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়েও। স্পেনের দুর্দান্ত জয়ের পর সেই পরিবর্তনের ঢেউ এবার লেগেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গায়েও। এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছে আলবিসেলেস্তেরা, আর দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে স্পেন। এই জয়ের ফলে শুধু সেমিফাইনালের টিকিটই নয়, ফিফার ম্যাচভিত্তিক লাইভ র‌্যাঙ্কিংয়েও বড় সুবিধা পেয়েছে দলটি। সর্বশেষ হিসাব অনুযায়ী স্পেন এখন ১ হাজার ৯৩৪.৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

 

অন্যদিকে ১ হাজার ৯২৫.১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ফ্রান্স। তাদের বর্তমান লাইভ পয়েন্ট ১ হাজার ৯৪৮.৯৭। র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। দলটির সংগ্রহ ১ হাজার ৮৭১.৩৮ পয়েন্ট।

 

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ইতিবাচক খবর পেয়েছে ব্রাজিল। টুর্নামেন্টে অর্জিত পয়েন্টের কারণে তারা এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বর্তমান লাইভ পয়েন্ট ১ হাজার ৮০৪.৯৩।

Manual1 Ad Code

 

তবে এই তালিকা ফিফার আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং নয়। প্রতিটি ম্যাচের ফলের ভিত্তিতে সম্ভাব্য পয়েন্ট যোগ-বিয়োগ করে লাইভ র‌্যাঙ্কিং তৈরি করা হয়। ফিফা সর্বশেষ আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল ১১ জুন। নতুন র‌্যাঙ্কিং প্রকাশের সম্ভাব্য তারিখ ২০ জুলাই। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে অবস্থানে আরও পরিবর্তন আসতে পারে।

 

Manual1 Ad Code

এদিকে আর্জেন্টিনা সমর্থকদের জন্য রয়েছে একটি ব্যতিক্রমী পরিসংখ্যান। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হওয়ার পর বিশ্বকাপ শুরুর আগে এক নম্বরে থাকা কোনো দল শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। এবার সেই ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে লিওনেল স্কালোনির দল।

 

ফুটবল বিশ্লেষকদের মতে, র‌্যাঙ্কিং গুরুত্বপূর্ণ হলেও বিশ্বকাপের মতো বড় আসরে শেষ কথা বলে মাঠের পারফরম্যান্স। তাই শেষ পর্যন্ত কোন দল ট্রফি উঁচিয়ে ধরবে, তার উত্তর মিলবে সব লড়াই শেষ হওয়ার পরই।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code