শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সোয়া ৬টার দিকে তারা সংসদ ভবনের সামনে পৌঁছান।

 

সেখানে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি পরীক্ষা পুনর্গঠন এবং আগামীকালের পরীক্ষা স্থগিতের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

 

এর আগে বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থানের পর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তারা মিছিল নিয়ে মিরপুর সড়ক ধরে সংসদ ভবনের উদ্দেশে যাত্রা করেন। দিনভর এই আন্দোলনে ঢাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

 

Manual7 Ad Code

আন্দোলনকারীদের ঘোষিত তিন দফা দাবি হলো-

১. মঙ্গলবার সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

Manual2 Ad Code

২. ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দিতে পারেনি, সবার জন্য ওই পরীক্ষা পুনরায় নিতে হবে।

৩. ১৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ করতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করার দাবি জানানো হয়েছে।

Manual6 Ad Code

 

শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি এবং প্রশ্নের মান নিয়ে অসন্তোষ থেকেই তাঁদের এই আন্দোলন।

 

Manual1 Ad Code

এদিকে আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এদিন বিকালে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

 

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে চলমান শিক্ষার্থী আন্দোলন ও এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।

 

সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে পুলিশের বাড়তি নিরাপত্তা রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code