শিগগিরই মহানগরীর ছয়টি থানা বিএনপির সম্মেলন

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

শিগগিরই মহানগরীর ছয়টি থানা বিএনপির সম্মেলন

Manual5 Ad Code

সিলেট:
মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মহানগরের ছয়টি থানা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার রাতে জিন্দাবাজারস্থ ‘ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে’ সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সরকারের বিগত পাঁচ মাসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সাফল্য সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। শিগগিরই মহানগরীর ছয়টি থানা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

 

সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গৃহীত প্রতিটি উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে হবে।”

 

Manual3 Ad Code

সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “দলকে এগিয়ে নিতে ঐক্যের কোনো বিকল্প নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে।”

 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল ও সদস্য সচিব সোয়েব আহমদ, বিমানবন্দর থানা আহবায়ক আব্দুল কাদির সমসু ও সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, জালালাবাদ থানা আহবায়ক শহীদ আহমদ ও সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, শাহপরান থানা আহবায়ক আব্দুল মুনিম ও সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু, দক্ষিণ সুরমা থানা আহবায়ক ডা. এনামুল হক ও সদস্য সচিব মকসুদ আহমদ, মোগলাবাজার থানা আহবায়ক আবুল হাসনাত ও সদস্য সচিব জামাল আহমদ।

 

মতবিনিময় সভায় বক্তারা যেকোনো মূল্যে দলের বার্তা ও সরকারের সাফল্য জনগণের কাছে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code