চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চোরাই মাল কেনাবেচা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চোরাই মাল কেনাবেচা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় চোরাই মাল কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজনকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, গত ৩ জুলাই সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা মো. মাসুদ রানা তার অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের টিকাকেন্দ্রের গেটের সামনে তার ইজিবাইকটি রেখে জরুরি বিভাগে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ইজিবাইকটি চুরি হয়ে গেছে। পরে তিনি ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপারের নির্দেশে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে প্রথমে মো. মোমিন (৫৪) ও মো. বাদলকে (১৭) আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মাল কেনাবেচা চক্রের সদস্য মো. আনোয়ার (৬০) ও মো. তসলিম ইসলাম বাবুকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।

 

Manual3 Ad Code

পরে গ্রেপ্তারকৃত তসলিম ইসলাম বাবুর দেওয়া তথ্য অনুযায়ী দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালডিহি এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

 

আটককৃতরা হলো- দিনাজপুর জেলার কোতোয়ালী থানাধীন লালবাগ গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. আনোয়ার (৬০), একই থানা এলাকার রাজবাড়ী তামিলীপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. মোমিন (৫৪), সদরপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. তসলিম ইসলাম বাবু (৩২) ও নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন উত্তর শিংগাড়ী পাটনপাড়া গ্রামের মো: বাদল (১৭)।

 

Manual5 Ad Code

পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের এ চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code