সিলেটে অটোরিকশার ধাক্কায় ব্লু বার্ডের শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

সিলেটে অটোরিকশার ধাক্কায় ব্লু বার্ডের শিক্ষকের মৃত্যু

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে বেতনের টাকা তুলতে ব্যাংকে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে ব্লু-বার্ড স্কুলের গেইটের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

 

নিহত মুরাদ আহমদ (৫৯) ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক। তিনি নগরীর মাছিমপুর এলাকার বাসিন্দা।

 

Manual3 Ad Code

স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে পাঠদান করেন মুরাদ আহমদ। পরে বেতনের চেক পেয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে স্কুল থেকে বের হয়েছিলেন তিনি।

 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্লু-বার্ড স্কুলের পাশেই বাংলাদেশ বেতারের সামনে সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Manual3 Ad Code

ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, ‘মাত্র তিন মাস পর অবসরে যাওয়ার কথা ছিল তাঁর। হঠাৎ এমন মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

 

তিনি আরও বলেন, ‘নিহত শিক্ষকের মরদেহ বিদ্যালয়ে নিয়ে আসা হবে, যাতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মইনুল জাকির বলেন, দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটির চালককে গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।

 

শিক্ষকের মরদেহ পুলিশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

 

(সুরমামেইল/এফএ)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code