সিলেটে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

সিলেটে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে সোহেল আহমদ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে নগরীর লালবাজার এলাকার হোটেল আলী আবাসি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

Manual4 Ad Code

নিহত সোহেল আহমদ (৩৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে নগরীর নয়াসড়ক এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং হাসান মার্কেটে তার ব্রিফকেস ও বিভিন্ন ধরনের ব্যাগের ব্যবসা ছিল।

 

Manual5 Ad Code

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, সোহেল আহমদ হোটেল আলী আবাসিকের দ্বিতীয় তলার ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেলের কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

পরে সোহেল আহমদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Manual1 Ad Code

 

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি খান মো. মাঈনুল জাকির বলেন, আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code