সিলেট ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬
ওসমানীনগর সংবাদদাতা:
সিলেটের ওসমানীনগরে প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (৩ আগস্ট) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলো- উপজেলার বুরুঙ্গাবাজার ইউপির নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব (৩০)।
এ ঘটনায় উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের রাজমত আলীর ছেলে অটোরিকশা চালক রিপন আলী বাদি হয়ে ছিনতইয়ের অভিযোগ এনে ওসমানীনগর থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার বুরুঙ্গা অটোরিকশা স্ট্যান্ডে শিপন, রোমান, মাসুদ রানা গংরা সিএনজি অটোরিকশা চালক রিপন আলীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় অটোরিকশা চলক ও উপস্থিত জনতা তাদেরকে অস্ত্রসহ আটক করে রাখেন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদরে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। পরে অস্ত্রসহ তাদেরকে পুলিশ ওসমানীনগর থানায় নিয়ে যায়।
মামলার বাদি সিএনজি অটোরিকশা চালক রিপন আলী বলেন, রোববার সন্ধ্যায় শিপন, রোমান, মাসুদ রানা গংরা ধারালো অস্ত্রের মাধ্যমে আমাকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমার চিৎকারে আশেপাশে উপস্থিত জনতা আমাকে রক্ষা করে অস্ত্রসহ ছিনতাইকারীদের আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(সুরমামেইল/এমএনআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি