ভিসাসেবা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

ভিসাসেবা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি

Manual7 Ad Code

মেইল ডেস্ক:
ভিসাসেবা নিয়ে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে সতর্ক থাকার কথা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয়ে প্রতারণার পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়।

 

এ বিষয়ে বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

Manual3 Ad Code

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারকরা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার পরিচয় দিয়ে ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।

 

হাইকমিশন জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ভিসা দেওয়ার প্রস্তাব কিংবা অর্থ চেয়ে যোগাযোগ করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী কঠোরভাবে সম্পন্ন করা হয়।

Manual6 Ad Code

এ ধরনের কোনো ফোন, বার্তা বা প্রস্তাব পেলে কাউকে কোনো ধরনের অর্থ পরিশোধ না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একই সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক কোনো তথ্যও শেয়ার না করতে বলা হয়েছে।

 

এ ছাড়া এমন প্রতারণার ঘটনা ঘটলে দ্রুত ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর, স্ক্রিনশটসহ পাওয়া যায় এমন অন্যান্য তথ্যসহ অভিযোগ জানাতে বলা হয়েছে হাইকমিশনের নির্ধারিত ই-মেইল ঠিকানায়।

Manual4 Ad Code

 

বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code