অবশেষে সেই সাইনেজটি সরানোর সিদ্ধান্ত

প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

অবশেষে সেই সাইনেজটি সরানোর সিদ্ধান্ত

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
‘আই লাভ সিলেট’ নামের সাইনেজটি অবশেষে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি করপোরেশন।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

Manual8 Ad Code

 

তিনি বলেছেন, ‘সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সাইনেজটি সরিয়ে অন্য কোনো দৃষ্টিনন্দন জায়গায় স্থাপনের কথা সংশ্লিষ্টদের বলেছি। দ্রুতই নতুন স্থানে সাইনেজটি স্থাপন করা হবে।’

Manual5 Ad Code

 

প্রায় ৯০ বছর আগে সুরমা নদীর ওপর নির্মিত কিনব্রিজকে সিলেটের পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে এক সপ্তাহ ধরে ব্রিজের উত্তর অংশের বাঁ পাশে নদীতীরে ‘আই লাভ সিলেট’ সাইনেজ নির্মাণের কারণে ব্রিজটির একটি অংশ আড়ালে চলে গেছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

দেখা যায়, সিলেট সার্কিট হাউসের বিপরীতে সুরমা নদীর তীরে জায়গা উঁচু করে পাকা ভিত্তির ওপর আলোকসজ্জিত সাইনেজটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। সাইনেজে ‘আই লাভ সিলেট’ লেখার পাশাপাশি সিলেট সিটি করপোরেশন ও একটি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের লোগো আছে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code