ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ ২ জনের মৃত্যু

Manual6 Ad Code

ছবি: সংগৃহীত


ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

শনিবার (৮ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন- রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬০) এবং বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলোয়ার হোসাইনের ছেলে অর্নব ইসলাম (১৩)। নিহত অর্নব মোটরসাইকেলের আরোহী ছিল।

Manual5 Ad Code

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। নেংড়ীহাট এলাকায় পৌঁছালে রাস্তা পারাপাররত পথচারী আবুল হোসেনকে সজোরে ধাক্কা দেয় যানটি। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ও আরোহী অর্নব গুরুতর আহত হন।

 

Manual8 Ad Code

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ফোন করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অর্নব ইসলামের মৃত্যু হয়।

 

Manual6 Ad Code

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মোটরসাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক।

 

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি শাজাহান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

(সুরমামেইল/এমআই)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code