সিলেটে আইসিইউ না পেয়ে হামে আক্রান্ত শিশু মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

সিলেটে আইসিইউ না পেয়ে হামে আক্রান্ত শিশু মৃত্যুর অভিযোগ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে আইসিইউ সুবিধা ও অক্সিজেন না পেয়ে হামের উপসর্গ নিয়ে আয়ান নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

Manual3 Ad Code

 

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়।

 

Manual4 Ad Code

আয়ান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারের মোরশেদ আলম ও খোরশেদা বেগম দম্পতির সন্তান।

Manual3 Ad Code

 

শিশুটির বাবা ও মায়ের অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না পেয়ে পরদিন শনিবার তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসেন তারা। শামসুদ্দিন হাসপাতালে আনার পর শিশুটির অক্সিজেন প্রয়োজনের কথা জানানো হলেও তাদেরই অক্সিজেনের ব্যবস্থা করে আনতে বলা হয়।

 

এরপর আইসিইউর প্রয়োজন হলেও আইসিইউ দেওয়া হয়নি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর শিশুটির মৃত্যু হলে তাকে আইসিইউতে নেওয়া হয় বলে অভিযোগ তাদের।

 

তবে এই অভিযোগ অস্বীকার করে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান।

 

তিনি বলেন, তারা শিশুটিকে নিয়ে যখন এখানে আসেন তখন আইসিইউ খালি ছিল না। তাকে জরুরি বিভাগে নিয়ে পর্যবেক্ষণ করা হয়। পরে আইসিইউ খালি হওয়া সাপেক্ষে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রোগী মারা যায়। তারা ওসমানী হাসপাতাল থেকে আসার পূর্বে জানিয়ে এলে হয়তো আমরা আগেই বলে দিতে পারতাম।

 

আমাদের এখানে আইসিইউ’র ১৪টি বেডের সবগুলোই তখন পূর্ণ ছিল। আর শিশুটির অবস্থা খারাপ ছিল, যার কারণে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু তারা অভিযোগ করছেন যে, আগে কেন আইসিইউতে দিলাম না। আগে খালি থাকলে তো দিতাম। আমরা তো মানুষকে বাঁচানোর জন্যই সর্বদা চেষ্টা করে থাকি।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code