চোরাচালানের আসামিকে ছাড়াতে না পেরে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার

প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

চোরাচালানের আসামিকে ছাড়াতে না পেরে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে চোরাচালান মামলার আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ওসির বিরুদ্ধে নানা অপপ্রচার করছেন আবুল মনসুর সাজু চৌধুরী নামে এক ব্যক্তি।

 

গত শুক্রবার (৭ আগস্ট) রাতে ‘ওসি কানাইঘাট’ আইডি থেকে এমটাই পোস্ট করা হয়।

 

পোস্টে বলা হয়- গত ২০ জুলাই সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দর্পনগরপূর্ব গ্রামের আব্দুস সোবহানের পুত্র সেবুল আহমদ (আব্দুল্লাহ)’র বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এসময় আব্দুল্লাহর বসত ঘর হতে ৯৯ পিস ভারতীয় মবিল ও ৫টি টায়ার উদ্ধার করে অবৈধ মালের মালিক আব্দুল্লাহকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। মামলা দায়েরের পর সেবুল আহমদ আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

 

পরে আব্দুল্লাহকে ছাড়িয়ে নিতে রাতে দলবল নিয়ে থানায় আসেন একই ইউনিয়নের দর্পনগর গ্রামের মৃত আনোয়ার বক্সের পুত্র আবুল মনসুর সাজু চৌধুরী। তিনি গ্রেফতারকৃত আসামির পক্ষে সাফাই গেয়ে দীর্ঘ ৩ ঘন্টা থানায় অবস্থান করেন।

 

ওসি এ বিষয় আবুল মনসুর সাজু চৌধুরীকে বুঝিয়ে বলার পরও তিনি ওসি’র উপর প্রভাব খাটানোর চেষ্টা করে নানা অশোভন আচরন করে থানা থেকে চলে যান।

Manual3 Ad Code

 

এরপর থেকে আবুল মনসুর সাজু চৌধুরী তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ও থানা পুলিশের নামে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, মনগড়া বিষয় লিখে পোস্ট করাসহ লাইভে এসে কথা বলছেন। যাহা পুলিশের মাদক ও চোরাচালান অভিযান বাধাঁগ্রস্থ হবে বলে শুক্রবার রাতে ‘ওসি কানাইঘাট আইডি’ থেকে এমনটা ব্যাখ্যা দেওয়া হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে আবুল মনসুর সাজু চৌধুরী বলেন, সেবুল আহমদ (আব্দুল্লাহ) চোরাচালানের সাথে জড়িত নয়। তাকে থানায় খবর দিয়ে এনে গ্রেফতার করা হয়েছে। যার কারণে তিনি এসবের প্রতিবাদ করছেন।

Manual1 Ad Code

 

এদিকে জানা গেছে- আবুল মনসুর সাজু চৌধুরী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। গ্রেফতারকৃত আব্দুল্লাহ তাহার ঘনিষ্ট দলীয়কর্মী।

 

আরো জানা যায়, ৫ আগস্টের পর থেকে আবুল মনসুর সাজু চৌধুরী নিজ স্বার্থ হাসিলে প্রশানের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ধরণের তথ্য প্রমাণ ছাড়াই একাধিকবার এমন কর্মকান্ড করিছেন।

 

অপরদিকে সম্প্রতি পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সহ মাঠ পর্যায়ে অফিসারদের বিরুদ্ধে কতিপয় লোকজন কর্তৃক পুলিশের বিরুদ্ধে ফেইসবুকে লাগামহীন অপ-প্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে প্রেস রিলিজ দেওয়া হয়েছে।

 

দেখা গেছে সারা দেশের মত কানাইঘাটের অনেকে উদ্দেশ্যমূলক ভাবে পুলিশের বিরুদ্ধে সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন অপ-প্রচার করে যাচ্ছে। তদন্ত করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন কানাইঘাটের সচেতন মহল।

 

(সুরমামেইল/এমআর)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code