সুরমা নদী থেকে বালু উত্তোলনে বাধাঁ, ফেইসবুকে হুমকিসহ রটানো হচ্ছে গুজব

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

সুরমা নদী থেকে বালু উত্তোলনে বাধাঁ, ফেইসবুকে হুমকিসহ রটানো হচ্ছে গুজব

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলাধীন সুরমা নদীর নওয়াগাঁও বালুমহাল ১৪৩৩ বাংলা সনের জন্যে সরকারের কাছ থেকে ভ্যাট-করসহ ২ কোটি ৫ লাখ টাকা দিয়ে ইজারা নিয়ে বার বার বালু উত্তোলনে বাধাঁর স্বীকার হচ্ছেন ইজারাদার।

Manual6 Ad Code

 

গত ১ জুন বালু মহালটি জকিগঞ্জ উপজেলা প্রশাসন ইজারাদারকে বুঝিয়ে দেন। এরপর সকল শর্ত মেনে সেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কিন্তু কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি গ্রামের বাসিন্দা বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত এক সময়ের প্রভাবশালী বালু ব্যবসায়ী জাবের আশরাফ চৌধুরী নিজ স্বার্থ হাসিলে তার পক্ষের খেটে খাওয়া লোকদের টাকার প্রলোভন দেখিয়ে বৈধ বালু উত্তোলনে বার বার বাঁধা প্রদান করে যাচ্ছেন বলে বালু মহালের ইজারাদার চন্দন তালুকদার জানিয়েছেন।

Manual8 Ad Code

 

এমনকি জাবের আশরাফ চৌধুরী অবৈধ বালু উত্তোলনের আখ্যা দিয়ে তার লোকজনের মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভের নামে মব সৃষ্টি করে ইজারাদারের লোকজনদের মারধর করে বালু উত্তোলনের যন্ত্রপাতির ক্ষতিসাধান ও বালুবাহী নৌকা লুটের চেষ্টাসহ বড় অংকের উৎকোষ দাবী করে আসছেন বলে অভিযোগ করা হচ্ছে। এতে বার বার বালু উত্তোলনে বাধাঁ পেয়ে ইজারাদার বড় ধরণের ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন।

 

নওয়াগাঁও বালু মহাল জকিগঞ্জ উপজেলার সুরমা নদীর অংশে পড়লেও সেখানকার লোকজন বালু উত্তোলনে কোন ধরণের বাধাঁ দিচ্ছে না। কিন্তু কানাইঘাটের জাবের আশরাফ চৌধুরী বিদেশে বসে তার লোকজন দিয়ে কানাইঘাটের সুরমা নদীর অংশ থেকে বালু উত্তোলন হচ্ছে এমন মিথ্যা অভিযোগ এনে স্থানীয় প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করান।

Manual2 Ad Code

 

এসব অভিযোগের প্রেক্ষিতে টাস্কর্ফোস, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা প্রশাসন কয়েকবার বালু মহাল এলাকায় অভিযান পরিচালনা করে জকিগঞ্জের নওয়াগাঁও বালু মহাল ব্যাতিরেখে অন্যস্থান থেকে বালু উত্তোলনে কোন ধরনের সত্যতা পাননি।

 

জানা গেছে, বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে বৈধ ও অবৈধ ভাবে কাগজপত্র জাল-জালিয়াতি করে জাবের আশরাফ চৌধুরী সুরমা নদীর কানাইঘাট রাজাগঞ্জ বালু মহালসহ পুরো এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সরকারী বালু মহাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে তার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়। সেই মামলার কারণে তিনি দেশ থেকে পালিয়ে যুক্তরাজ্যে চলে যান। বর্তমানে নিজ স্বার্থ হাসিলে জাবের আশরাফ চৌধুরী যুক্তরাজ্যে বসে তার নিজ নামীয় ফেইসবুক আইডি থেকে বালু মহালের ইজারাদারকে অবৈধ আখ্যা দিয়ে একের পর এক মিথ্যা বানোয়াট তথ্য পোস্ট করে যাচ্ছে। তার এসব পোস্টে ইজারাদারের লোকজন সহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মানহানিকর মিথ্যা তথ্য, গুজব, হুমকি ও উস্কানি দিচ্ছেন।

 

নওয়াগাঁও বালু মহালের ইজারাদার চন্দন তালুকদার জানিয়েছেন, সরকারের কাছ থেকে বালু মহালের লিজ পাওয়ার পর বালু উত্তোলন করতে গিয়ে বার বার জাবের আশরাফ চৌধুরীর লোকজনদের বাধাঁর সম্মুখীন, মারধর ও নির্যাতনের শিকার হচ্ছেন তার শ্রমিকরা। এমনকি বালুবাহী নৌকা জাবের চৌধুরীর লোকজন মব সৃষ্টি করে আটক এবং ড্রেজারের ক্ষতিসাধন করে যাচ্ছে। এতে বালু মহাল লিজ নিয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন তিনি।

 

এছাড়াও জাবের আশরাফ ফেইসবুকে আমিসহ আমার লোকজনদের বিরুদ্ধে প্রাণনাঁশের হুমকি সহ মানহানিক অপ-প্রচার করে যাচ্ছে।

 

এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।

 

এদিকে এ ব্যাপারে জানতে জাবের আশরাফ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় জানার পর তিনি ফোন কেটে দেন।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code