সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, জিপিএ-৫ বেড়েছে

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, জিপিএ-৫ বেড়েছে

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার কমেছে। তবে গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

 

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।

Manual4 Ad Code

 

তিনি বলেন, এ বছর সিলেট বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ; গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। তবে গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ বেড়েছে। এবার ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে; গত বছর ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

 

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং এর মধ্যে ৫১ হাজার ৯৫৭ জন উত্তীর্ণ হয়েছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াসমিন জানিয়েছেন।

 

তিনি বলেন, জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে ছাত্রীরা। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৮৮৯ জন ছেলে ও ৩২ হাজার ৬৮ জন মেয়ে।

 

সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর বলেন, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি, অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি বা ত্রুটি ধরা পড়লে বোর্ড কর্তৃপক্ষ তা পরিবর্তন, পরিমার্জন, সংশোধন বা বাতিল করার ক্ষমতা রাখে। তাই ফলাফলে কোনো ভুলত্রুটি থাকলে প্রকাশের দিন থেকে ৩০ দিনের মধ্যে লিখিতভাবে পরীক্ষা নিয়ন্ত্রককে জানাতে হবে।নির্ধারিত সময়ের পর এ ব্যাপারে বোর্ড কর্তৃপক্ষের কোনো দায়-দায়িত্ব থাকবে না।

 

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যা গত বছরের তুলনায় ১২ হাজার ৭৯৮ জন কম। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৫৩ হাজার ৮৯১ জন ছাত্রী এবং ৩৫ হাজার ৫৩০ জন ছাত্র। এছাড়া এ বছর সিলেট বোর্ডের অধীনে নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

 

চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে এগিয়ে আছে সিলেট জেলা। এ জেলায় পাসের হার ৬২ দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার সুনামগঞ্জে ৫৪ দশমিক ৬৭ শতাংশ।

 

জেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, চলতি বছর সিলেট জেলায় এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২ হাজার ১৬০ জন। পাসের হার ৬২ দশমিক ৮৮ শতাংশ। চার জেলার মধ্যে এ জেলায় সর্বোচ্চ ২ হাজার ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Manual1 Ad Code

 

ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে মৌলভীবাজার। জেলার ১৯ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ১০৩ জন। পাসের হার ৫৫ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭২৫ জন।

 

তৃতীয় অবস্থানে থাকা হবিগঞ্জ জেলায় ১৫ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৬৯৫ জন। পাসের হার ৫৫ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৭৫ জন।

Manual8 Ad Code

 

ফলাফলে পিছিয়ে থাকা সুনামগঞ্জ জেলায় ১৮ হাজার ২৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৯৯৯ জন। পাসের হার ৫৪ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন; যা চার জেলার মধ্যে সর্বনিম্ন।

 

গত বছর অর্থাৎ ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। আর ২০২৪ সালে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। ফলে ২০২৫ সালে পাসের হার কমেছে ৪ দশমিক ৭৮ শতাংশ। একই সঙ্গে গত বছর জিপিএ-৫ পায় ৩ হাজার ৬১৪ জন; যা ২০২৪ সালের তুলনায় ১ হাজার ৮৫৭ জন কম ছিল। সেবার জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন।

 

Manual2 Ad Code

গত বছর পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ২১৯ জন এবং পাস করে ৭০ হাজার ৯১ জন। অকৃতকার্য হয় ৩২ হাজার ১২৮ জন; যা শতকরা হিসেবে ৩১ দশমিক ৪৩ শতাংশ।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code