গোলাপগঞ্জ থেকে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ থেকে অনলাইন জুয়া খেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual5 Ad Code

মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা কে এম শহীদুল ইসলাম সোহাগ।

Manual6 Ad Code

 

তিনি জানান, সোমবার (১০ আগস্ট) মধ্যরাতে গোলাপগঞ্জ থানাধীন বরায়া উত্তরভাগস্থ পাঁচমাইল বাজারের একটি দোকানের ভেতর কতিপয় অনলাইন জুয়ারী দলের সদস্যগণ অনলাইনে জুয়া খেলার সংবাদ পেয়ে চারজন ব্যক্তিকে আটক করে র‌্যাব-৯, সদর কোম্পানীর আভিযানিক দল।

 

গ্রেপ্তারকৃতরা হলো- গোলাপগঞ্জ থানাধীন বরায়া উত্তরভাগ গ্রামের মোঃ সিরাজুর রহমানের ছেলে জামিরুল রহমান (২৮), একই গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে জুবের আহমেদ (৩৮), আব্দুল শহিদের ছেলে সোয়েব আহমেদ (২৬) ও দাঁড়িপাতন গ্রামের আব্দুল হান্নানের ছেলে রুহুল আমিন (৩০)।

 

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায়- তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। তারা Safari.1xbet সহ অন্যান্য আরো অনেক অ্যাপস্ এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত ৪টি মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে দাবি র‌্যাবের।

 

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ও জব্দকৃত আলামতসহ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব’র ওই মিডিয়া কর্মকর্তা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code