‘ওপার থেকে আমাকে দেখে রেখ, এখন শান্তিতে ঘুমাও বাবা’

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

‘ওপার থেকে আমাকে দেখে রেখ, এখন শান্তিতে ঘুমাও বাবা’

Manual2 Ad Code

aমেইল ডেস্ক:
অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সদ্য প্রয়াত বাবাকে নিয়ে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ আবেগঘন বার্তা দিয়েছেন। যেখানে আলবিসেলেস্তেদের বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘তোমাকে অনেক অনেক মিস করব বাবা, তবে তুমি সবসময় আমাদের মাঝে থাকবে।

 

তোমরা আমাকে যেভাবে বড় করেছ, আমিও আমার সন্তানদের সেভাবেই শিক্ষা দিচ্ছি। শান্তিতে ঘুমাও বাবা, আর ওপর থেকে আমাদের সেভাবেই আগলে রেখো, যেমনটা এখানে থাকতে করতে। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি, বাবা।’

 

Manual5 Ad Code

স্বপ্নের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ২০২৬ বিশ্বকাপের মিশন শুরু করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু শিরোপার লড়াইয়ে স্পেনে কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। সেই শোক কাটিয়ে ইন্টার মায়ামির শিবিরে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু সেই ক্ষত শেষ হতে না হতেই আরও এক দুঃখ এসে হাজির হয় এলএম টেনের জীবনে। এবারের ধাক্কাটা আরও বড়। ৬৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মেসির বাবা হোর্হে মেসি।

Manual7 Ad Code

 

বাবা মারা যাওয়ার পর প্রথমবার নিজের প্রতিক্রিয়া জানান আর্জেন্টিনার এই মহানায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হোর্হে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে মেসি লেখেন, ‘বাবা, তোমার চলে যাওয়াটা এখনো বিশ্বাস করতে পারছি না। বাস্তবটা এখনো বুঝে উঠতে পারছি না। আসলে আমি এটা মানতে চাইছি না। তোমাকে আর দেখতে পাব না, আমাদের আর কখনো কথা হবে না, এটা কল্পনা করাও আমার জন্য খুব কঠিন। আমি জানি তুমি কষ্টে ছিলে এবং এটাই তোমার জন্য হয়তো ভালো হয়েছে, কিন্তু তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে আরও কত কিছু উপভোগ করার বাকি ছিল।’

 

Manual6 Ad Code

বাবার অনুরোধেই উত্তর আমেরিকা বিশ্বকাপে অংশ নিয়েছেন জানিয়ে মেসি লেখেন, ‘তুমি আমাকে শেষ বিশ্বকাপটা খেলার জন্য কত অনুরোধ করেছিলে! আর টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক কয়েক দিন আগেই তোমার শরীর সবচেয়ে বেশি খারাপ হয়ে গেল। মা আমাকে বলছিলেন যে তুমি সুস্থ হয়ে উঠবে এবং খেলা দেখতে আসার মতো ভালো হয়ে যাবে। আমিও তোমাকে বলতাম, আমরা ফাইনালে উঠবই যাতে তুমি আসার সুযোগ পাও।’

 

(সুরমামেইল/এএইচএম)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code