গোলাপগঞ্জ থেকে অনলাইন জুয়া চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

গোলাপগঞ্জ থেকে অনলাইন জুয়া চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ থেকে অনলাইন জুয়া চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

এরআগে বুধবার (১২ আগস্ট) রাত পৌণে ১২টার দিকে গোলাপগঞ্জ বাজারস্থ ওয়ারিস উল্লাহ মার্কেটের একটি দোকানের ভেতর অনলাইনে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯, সদর কোম্পানীর আভিযানিক দল।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ রুবেল মিয়া (২৮), প্রদীপ পাল (৩৪), মোঃ জাহান উদ্দিন (২৯) এবং টাকু সেন (২৯)।



র‌্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে বুধবার রাতে গোলাপগঞ্জ বাজারের ওই মার্কেটে অভিযান চালায় র‌্যাব-৯। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ৪ জুয়াড়ি পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।

Manual1 Ad Code

 

পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ২৯৯নবঃারঢ়.পড়স, শ৭৭৭৭ সহ অন্যান্য আরো অনেক অ্যাপস্ এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code