কানাইঘাটে ভারতীয় জিরা বোঝাই পিকআপের ধাক্কায় ২ বৃদ্ধ আহত

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

কানাইঘাটে ভারতীয় জিরা বোঝাই পিকআপের ধাক্কায় ২ বৃদ্ধ আহত

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট বাজারে ভারতীয় জিরা বোঝাই বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় দুজন গুরুত্বর আহত হয়েছেন।

 

Manual6 Ad Code

আহতদের মধ্যে কানাইঘাট সদর ইউপির আগ্রীপাড়া গ্রামের মৃত মতসিন আলীর পুত্র ফারুক আহমদ (৬৫)’র দুই পা ভেঙ্গে যাওয়ায় আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যাক্তি একই ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আমির আলীর পুত্র আম্বিয়া (৫০) তাকে কানাইঘাট মা-মনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যেক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে চোরাকারবারীরা সুনারতনপুঞ্জি সীমান্ত দিয়ে একটি টাটা পিকআপ বোঝাই করে ভারতীয় জিরা নিয়ে আসার সময় সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা পিকআপটি ধরার জন্য পিছন থেকে ধাওয়া দেয়।

 

এতে পিকআপ বেপরোয়া গতিতে সুরইঘাট বাজার পয়েন্ট অতিক্রম করার সময় ফারুক আহমদ ও আম্বিয়াকে স্বজোরে ধাক্কা দিলে তারা রক্তাক্ত আহত হয়ে রাস্তার উপর লুটিয়ে পড়েন। এ সময় বাজারের লোকজনের সহায়তায় বিজিবি সদস্যরা পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় জনতা। আহত এই দুইজনের মধ্যে ফারুক আহমদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

জানা গেছে, ভারতীয় জিরার মালিক সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামের আব্দুল জব্বারের পুত্র চোরাকারবারী দেলোয়ার হোসেন ও বাগরা গ্রামের আনিছুল হকের পুত্র সাজন সহ আরো কয়েকজন এবং পালিয়ে যাওয়া গাড়ির চালক স্থানীয় ভাউরভাগ ৪র্থ খন্ড গ্রামের মৃত ফরিদ আহমদের পুত্র তুলি মিয়া।

 

কানাইঘাট সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন জানান, আহত ফারুক আহমদ ও আম্বিয়া তার ওয়ার্ডের বাসিন্দা। ফারুক আহমদ সুরইঘাট বাজারে দিন মজুরের কাজ করেন। বিভিন্ন সময় ভারতীয় চোরাই বাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে।

 

তিনি তার এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি সহ প্রশাসনের কাছে দাবী জানান।

Manual5 Ad Code

 

এছাড়াও বাজারের ব্যবসায়ী এবং এলাকার লোকজন জানিয়েছেন, সুরইঘাট বাজার সহ আশপাশ এলাকায় ভারতীয় পণ্যে বোঝাই গাড়ি সব সময় বেপরোয়া গতিতে চলার কারনে স্কুল, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সহ মানুষজন আতঙ্কের মধ্যে থাকেন।

 

এদিকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ভারতীয় জিরা ভর্তি পিকআপটি আটক করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে আহত দুইজনের র্সাবক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code