ওসমানীর সহকারী, বীর মুক্তিযোদ্ধা তজমুল আলী আর নেই

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

ওসমানীর সহকারী, বীর মুক্তিযোদ্ধা তজমুল আলী আর নেই

Manual3 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানীর সাবেক সহকারী, রাষ্ট্রীয় ভাবে খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তজমুল আলী আর নেই।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আড়াই-টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual3 Ad Code

 

চাকরীর সুবাদে বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলী ঢাকায় দীর্ঘদিন ধরে স্বপরিবারে বসবাস করলেও তাঁর গ্রামের বাড়ি হচ্ছে সিলেটের কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামে। তিনি ঐ গ্রামের মরহুম তছদ্দর আলীর বড় ছেলে।

Manual1 Ad Code

 

সবসময় তিনি কানাইঘাটের আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীর খোঁজখবর নিতেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তিনি বীর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে দায়িত্ব পালন করেন।

 

৭১’রের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে কানাইঘাটসহ সমগ্র সিলেট অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকায় অনেক বীর মুক্তিযোদ্ধা ও শুভাকাঙ্খিরা বাসায় ছুঠে যান এবং পরিবারের সদস্যদের শান্তনা দেন। কানাইঘাটের বীর মুক্তিযোদ্ধারা তাঁর মৃত্যুতে আবেগআপ্লুত হয়ে পড়েছেন।

 

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) পবিত্র জোহরের নামাজের পর রাজধানীর পুরান পল্টন জামে মসজিদে তাঁর প্রথম যানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

 

আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে যানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় নন্দিরাই পশ্চিম মহল্লার কবরস্থানে দাফন করা হবে।

Manual3 Ad Code

 

এদিকে বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলীর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, সাবেক সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, বর্তমান সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদ নজরুল ইসলাম, কানাইঘাট উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পদক কলিম উল্লাহ প্রমুখ।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code