সিলেটে দুই আবাসিক হোটেলে ডিবির হানা, নারীসহ আটক ১০

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

সিলেটে দুই আবাসিক হোটেলে ডিবির হানা, নারীসহ আটক ১০

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর দুটি আবাসিক হোটেলে হানা দিয়ে অনৈতিক কাজে লিপ্ত দশ নারী ও পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

বুধবার (১৯ আগস্ট) মধ্যরাতে এসএমপির মিডিয়া সেল থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়- বুধবার বিকাল ৫টার দিকে মহানগরীর দরগা গেইট ‘হোটেল নির্জন’ আবাসিক হোটেলের ৬ষ্ট তালার ৬১৪নং কক্ষে হানা দেয় ডিবি পুলিশ। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে মোঃ সুজন হোসাইন (২৭), তানজির হোসেন (৩০), মোঃ কামরুল ইসলাম (৩৫) ও রিয়ামনি (১৮) নামে চারজনকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর কদমতলী এলাকাস্থ ‘তিতাস হোটেলে’ অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্তা থাকায় মোঃ কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার ( ৩৬) মোঃ আফজল (৩০), নাজমা (৩৫) ও রুমা (৩৩) নামে ছয়জনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

Manual2 Ad Code

 

বিজ্ঞপ্তিতে আরও জানান হয়- গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া অ‌নৈ‌তিক কা‌র্যক্রম প‌রিচালনার দা‌য়ে ‘হোটেল নির্জন’ ও ‘হোটেল তিতাস’ সিলগালা করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code