সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটের সুরইঘাট বাজারে ভারতীয় জিরা বোঝাই পিকআপের নিহত বৃদ্ধ ফারুক আহমদের (৫৫) ময়নাতদন্তের পর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কানাইঘাট সদর ইউনিয়নের আগ্রীপাড়া জামে মসজিদ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে এলাকার শত শত মানুষ শরীক হন। পরে নিজ গ্রাম আগ্রীপাড়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
ময়নাতদন্তের পর দরিদ্র দিনমজুর ফারুকের লাশ তাঁর বাড়িতে নিয়ে আসলে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার পাশাপাশি সুরইঘাট-বড়বন্দ সীমান্ত এলাকায় বেপরোয়া চোরাচালান বন্ধে জোর দাবী জানিয়েছেন।
এদিকে নিহত ফারুক আহমদের পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শান্তনা দিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিহতের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।
ইউএনও আসার খবরে ফারুক আহমদের বাড়িতে জড়ো হন এলাকার বিপুল সংখ্যক লোকজন।
তারা নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, ফারুক আহমদ একজন হতদরিদ্র দিনমজুর। তিনি সুরইঘাট বাজারে বিভিন্ন মালামালের বস্তা বহণ করে সংসার চালাতেন। মঙ্গলবার রাতে সুরইঘাট বিজিবি সদস্যদের ধাওয়ায় চোরাইপণ্য বহণকারী বেপরোয়া গতির পিকআপ সুরইঘাট বাজার অতিক্রমকালে বৃদ্ধ ফারুক আহমদকে চাপা দেয়। এতে বৃদ্ধ ফারুক আহমদের দু-পা ভেঙ্গে গুরুতর আহত হন। প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সেখান থেকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বুধবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
তারা জানান, ভারতীয় জিরা বহণকারী পিকআপ ধাওয়াকালে পিছন থেকে বিজিবির সদস্যরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফারুক আহমদ ও আম্বিয়া মিয়া নামে অপর বৃদ্ধকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এর দায় সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা ও চোরাকারবারীরা এড়াতে পারেন না।
এলাকার লোকজন সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে এবং এ ধরণের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
আমি সদ্য কানাইঘাটে যোগদান করেছি- জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, স্থানীয় সকল মহলের সহযোগীতা নিয়ে চোরাচালান প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত সবাইকে আশ্বস্থ করেন।
নিহত ফারুক আহমদের শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে ইউএনও বলেন, মামলার মাধ্যমে দোষিদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি)’র মাধ্যমে আর্থিক ক্ষতিপুরণ প্রদান করা হবে।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ফারুক আহমদের পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এরপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস সুরাইঘাট বাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, কানাইঘাট সদর ইউপি বিএনপির সভাপতি স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, ফারুক আহমদ নিতহের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে তার পরিবারের লোকজন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি