সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কয়েক মিনিটের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাতে এবং শনিবার (২২ আগস্ট) অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে রয়েছে উপজেলার কুওরঘড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইউনুস আহমদ (২২), পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মো: নূর উদ্দিনের ছেলে আব্দুল কাদির হৃদয় মোহাম্মদ আলী (৩৪), দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন আকরাম (১৯) ও চড়িপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের (১৯)।
জানা গেছে- শুক্রবার বিকাল ৪টার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সমর্থিত কানাইঘাট উপজেলা ছাত্রলীগের ব্যানারে ২৫/৩০ জন নেতাকর্মী কানাইঘাট সদর ইউনিয়নের চতুল-দরবস্ত সড়কের বারহাল ব্রীজের উপর কয়েক মিনিটের একটি ঝটিকা মিছিল করে। মিছিলের ভিডিও করে ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়।
খবর পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা এর আগেই পালিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামীদের মধ্যে এ ৪ জনকে গ্রেফতার করা হয়। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।
এদিকে জানা গেছে- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপ সমর্থিত কানাইঘাটের চতুল এলাকার ছাত্রলীগ নেতা বর্তমানে প্রবাসে অবস্থানরত এমএ কামাল সহ আরো বেশ কয়েকজনের অর্থায়নে এ মিছিলটি করা হয়।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি