ওএমএস চাল চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামিকে টিসিবি ডিলার নিয়োগ!

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬

ওএমএস চাল চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামিকে টিসিবি ডিলার নিয়োগ!

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপেজলার সাতবাঁক ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন (টিসিবি)’র ডিলার নিয়োগে অনিয়ম নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে বিরোপপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

ভুয়া ব্যবসা প্রতিষ্টান দেখিয়ে একই পরিবারের সদস্যদের বার বার সরকারের বিভিন্ন ডিলার নিয়োগ দেওয়ায় দূর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

সাতবাঁক ইউনিয়নের টিসিবি’র ডিলার নিয়োগপ্রাপ্ত সরকারী ওএমএস চাল চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ আলীর নিয়োগ বাতিল করে প্রকৃত ব্যবসায়ীকে ডিলার দেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও টিসিবি ডিলার নিয়োগপ্রাপ্ত আলী এন্টারপ্রাইজের যে ঠিকানা দেওয়া হয়েছে, সেই ঠিকানা অনুযায়ী স্থানীয় গণমাধ্যমকর্মীরা সাতবাঁকের বাংলাবাজারে এই নামে কোন ব্যবসা প্রতিষ্টান খুঁজে পাননি।

Manual2 Ad Code

 

বাজারের ব্যবসায়ীরা জানান, “এই নামে বাংলাবাজারে কোন ব্যবসা প্রতিষ্টান নেই।”

 

Manual6 Ad Code

এদিকে ভুয়া আলী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আলীকে টিসিবি ডিলার নিয়োগ দেওয়ায় তা বাতিলের দাবিতে গত ২ আগস্ট জেলা প্রশাসক বরাবরে দরখাস্ত দাখিল করেন সাতবাঁক ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারের আদিল ভেরাইটিজ ষ্টোরের স্বত্ত্বাধিকারী স্থানীয় পশ্চিম কুওরেরমাটি গ্রামের মৃত গোলাম ওয়াজিদের পুত্র শাহাজাহান।

Manual8 Ad Code

 

তাঁর অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করার জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ মৌলভীবাজারের শেরপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

অভিযোগে শাহাজাহান উল্লেখ করেন- বিগত ২০২৫ সালের ২২ ডিসেম্বর ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) নিয়োগ ডিলারের বিজ্ঞপ্তি দিলে সাতবাঁক ইউনিয়নে তিনিসহ মাসুম এন্টারপ্রইজ, রাজু এন্টারপ্রইজ ও আলী এন্টারপ্রাইজ নামে মোট ৪ জন আবেদন করেন। এতে আদিল এন্টারপ্রাইজ ব্যতিত বাকি ৩টি আবেদন টিসিবির ডিলার নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ আলী ও তার মামা আব্দুল মতিনের রাজু এন্টারপ্রাইজ এবং মোহাম্মদ আলীর খালাত ভাই ইসমাঈল হোসেনের মাসুদ এন্টারপ্রাইজ রয়েছে। তৎকালীণ মাঠ পর্যায়ের তদন্তকারী কর্মকর্তা স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সাতবাঁক ইউনিয়নের বাংলাবাজারে আলী এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্টানের কোন অস্তিত্ব না থাকা স্বত্ত্বেও মোহাম্মদ আলীকে টিসিবি ডিলার মনোনীত করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

 

Manual4 Ad Code

দরখাস্তে শাহাজান উল্লেখ করেন- মোহাম্মদ আলী ওএমএস চাল চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামী, সে তার মামা আবুল কালামের কানাইঘাট পূর্ব বাজারের সরকারী ওএমএস, বিএডিসি’র সার-বীজ ও কীটনাশকের দোকান পরিচালনা করে আসছে। এছাড়াও মোহাম্মদ আলীর অপর মামা রাজু এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আব্দুল মতিন সাতবাঁক ইউনিয়নের সরকারী সার, বীজ ও কীটনাশক ডিলার। খালাত ভাই জাকির হোসেন কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজারে সরকারী ওএমএস ডিলার। সরকারী পরিপত্র অনুযায়ী কোন সাজাপ্রাপ্ত আসামী সরকারের টিসিবি ডিলার হতে পারে না বিধান থাকলেও ওএমএস চুরির সাজাপ্রাপ্ত আসামী এমনকি প্রকৃত কোন ব্যবসায়ী নয়, এমন লোক মোহাম্মদ আলীকে সাতবাঁক ইউনিয়নে টিসিবি’র ডিলার নিয়োগ দেওয়ায় তা বাতিল করে নতুন টিসিবি ডিলার নিয়োগ দেওয়ার জন্য দরখাস্তকারী শাহাজাহান সহ ইউনিয়ন বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ সহ সচেতন মহল সরকারের কাছে দাবী জানিয়েছেন।

 

এ ব্যাপারে মোহাম্মদ আলী জানান, তিনি সাতবাঁক ইউনিয়নের টিসিবি ডিলারের আবেদন করেন এবং সরকারী বিধি অনুযায়ী তা পেয়েছেন।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code