শাহপরানে ব্যবসায়ীকে আগে থেকেই ‘অনুসরণ করছিল’ খুনিরা, হত্যা ‘পূর্বপরিকল্পিত’

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

শাহপরানে ব্যবসায়ীকে আগে থেকেই ‘অনুসরণ করছিল’ খুনিরা, হত্যা ‘পূর্বপরিকল্পিত’

Manual8 Ad Code

মেইল ডেস্ক:
সিলেটের শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিনকে হত্যা পূর্ব পরিকল্পিত বলছে পুলিশ। খুনিরা আগে থেকেই তাঁকে অনুসরণ করছিল বলে দাবি পুলিশের।

Manual1 Ad Code

 

তবে, এ ঘটনায় সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কোন মামলাও হয়নি।

 

রোববার (২৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে সিলেটের শাহপরানে নিজ বাসার সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ব্যবসায়ী শাহাব উদ্দিনকে (৬৫)।

 

নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় থাকতেন। চারখাই বাজারে শাহাব উদ্দিনের ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে জানা গেছে।

 

এ ব্যাপারে সিলেটের শাহপরাণ (রহ.) থানার ওসি মো. মনির হোসেন সোমবার সন্ধ্যায় বলেন, এখনও এ হত্যাকান্ডের কোন ক্লু উদ্ধার করা সম্ভব হয়নি। তবে, মনে হচ্ছে এটি পূর্বপরিকল্পিত হত্যাকান্ড। খুনিরা আগে থেকেই তাঁকে অনুসরণ করছিল।

 

ওসি বলেন, জমি নিয়ে আব্দুস সাত্তারের একটি বিরোধ ছিলো। এছাড়া টাকা-পয়সা লেনদেন নিয়েও ঝামেলা ছিলো। আমরা সবগুলো বিষয়ই খতিয়ে দেখছি। তবে, এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

যদিও শাহাব উদ্দিনের স্ত্রী জানিয়েছেন, কারো সাথেই শাহাব উদ্দিনের কোন বিরাধ নেই।

 

Manual5 Ad Code

হত্যাকান্ডের বর্ণনা দিয়ে নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে এলাকার এক ভাই এসে বলেন- আমার বাবাকে কারা যেনো আটকে রেখেছে। আমি সাথেসাথে ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে। তাঁর ঘাড়ে তিনটি কুপ দেওয়া হয়েছে। সারা শরীর রক্তে ভিজে গেছে। পরে হাসপাতালে নিয়ে আসি। রাস্তায়ই বাবা মারা যান।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ছেলে ও দুই মেয়ের জনক শাহবুদ্দিন। এক ছেলে ফ্রান্সে থকেন।

Manual3 Ad Code

 

এরআগে গত ১২ আগস্ট সকালে সিলেট নগরীর রায়নগরের ‘মিতালী ১১১’ নম্বর বাসায় (নিকুঞ্জ ভিলা) খুন হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।

 

(সুরমামেইল/এমকে)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code