জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করে নষ্ট করা হয়েছে।

 

Manual2 Ad Code

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত উপজেলার নিজপাট ইউনিয়নের বড়গাং এলাকায় এ অভিযান চালানো হয়।

 

Manual5 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ওই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়।

 

অভিযানে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code