সিলেটে ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

সিলেটে ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

মঙ্গলবার (২৫ আগস্ট) সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালায় বিজিবি-৪৮। তবে, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

 

বিজিবি জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা সিলেট সীমান্তবর্তী এলাকায় কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং সোনরহাট বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ, গরু, শাড়ি, চকলেট, বিড়ি, সুপারি, সবজি এবং বিয়ার জব্দ করতে সক্ষম হন।

 

জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭৩ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

Manual8 Ad Code

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code