শাহপরানে ব্যবসায়ী হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

শাহপরানে ব্যবসায়ী হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের শাহপরাণে ব্যবসায়ী শাহাব উদ্দিনকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

Manual2 Ad Code

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে শাহপরাণ মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া যুবকের নাম জালাল (৩৫)। তিনি শাহপরাণ এলাকায় একটি রেস্তোরাঁয় কাজ করতেন।



এরআগে রোববার (২৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে শাহপরানে নিজ বাসার সামনে ব্যবসায়ী শাহাব উদ্দিনকে (৬৫) কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

Manual4 Ad Code

পরিবার সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যবসায়ী বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান এলাকায় নিজের বাসায় থাকতেন। চারখাই বাজারে তাঁর ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের বাবা। তার এক ছেলে ফ্রান্সে থাকেন।

 

হত্যাকান্ডের বর্ণনা দিয়ে নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে এলাকার এক ভাই এসে বলেন- আমার বাবাকে কারা যেনো আটকে রেখেছে। আমি সাথেসাথে ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে। তার ঘাড়ে তিনটি কুপ দেওয়া হয়েছে। সারা শরীর রক্তাক্ত ছিলো। পরে বাবাকে হাসপাতালে পৌঁছার আগে পথে তার মৃত্যু হয়।

 

এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। পরে শাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Manual7 Ad Code

 

অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ‘ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে শাহপরাণ মাজার প্রাঙ্গন থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।’

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code