প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙার শঙ্কায় শাহপরানে ব্যবসায়ীকে হত্যা: পুলিশ

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙার শঙ্কায় শাহপরানে ব্যবসায়ীকে হত্যা: পুলিশ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
প্রেমঘটিত সম্পর্কের সন্দেহে সিলেটের শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিনকে (৬৫) কুপিয়ে খুন করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) হত্যাকাণ্ডের ব্যাপারে আয়োহিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার।

Manual3 Ad Code


।আরও পড়ুন


পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার জালালের সঙ্গে রেহানা পারভীন নামে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল, যা বিয়ে পর্যন্ত গড়ানোর কথা ছিল। তবে গত প্রায় তিন মাস ধরে বিয়ে নিয়ে দুজনের মধ্যে টানাপোড়েন চলছিল। এই দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে জালালের সন্দেহ হয়, রেহানা তার কাছ থেকে সরে যাচ্ছেন। শাহাব উদ্দিনের সঙ্গে রেহানার নিয়মিত কথাবার্তা ও হাসিঠাট্টা হতো জেনে জালাল সন্দেহ করেন, সম্পর্কটি সেদিকেই মোড় নিচ্ছে কিনা।

 

এই সন্দেহ থেকে তিনি শাহাব উদ্দিনকে হত্যা করেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানান পুলিশ কমিশনার।

 

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এবং প্রযুক্তিগত প্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে আসা হয়েছে, তবে বিষয়টি এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর বাইরে অন্য কোনো কারণ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Manual2 Ad Code

 

এরআগে রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে নিজ বাসার কাছ থেকে গুরুতর আহত অবস্থায় শাহাব উদ্দিনকে উদ্ধার করেন স্বজনরা। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

 

নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, স্থানীয় একজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তাঁর ঘাড়ে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন ছিল।

 

নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরাণ এলাকায় থাকতেন এবং চারখাই বাজারে তাঁর ভোগ্যপণ্যের ব্যবসা ছিল। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তাঁর এক ছেলে ফ্রান্সে থাকেন।

 

পরিবারের সদস্যরা জানান, ‘শাহাব উদ্দিনের সঙ্গে কারও বিরোধ ছিল বলে তাঁদের জানা নেই।’

 

Manual8 Ad Code

হত্যাকাণ্ডের ঘটনা গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে শাহপরাণ মাজার এলাকা থেকে জালাল উদ্দিন (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code