সিলেটে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯: চোরাইপণ্য, বিদেশি মদ উদ্ধার

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯: চোরাইপণ্য, বিদেশি মদ উদ্ধার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জন নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ তথ্য এসএমপি। এরআগে বুধবার (২৬ আগস্ট) নগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

 

পুলিশ জানায়, একই সময়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য ও বিদেশি মদ উদ্ধারের পাশাপাশি ট্রাফিক আইনের আওতায় ১০১টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তারকৃত ২৯ জনের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, চিহ্নিত চোরাচালানকারী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

 

অভিযান চলাকালে ডিবি ও থানা পুলিশ যৌথভাবে বিপুল পরিমাণ চোরাচালানকৃত মালামাল জব্দ করতে সক্ষম হয়। যার মধ্যে রয়েছে ২০ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, ৪২০ কেজি ভারতীয় আম, ৫২ কেজি ভারতীয় কিউই ফল এবং ১৮১ বোতল অবৈধ বিদেশি মদ।

 

এদিকে, মহানগরীর সড়কগুলোতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণে তৎপরতা চালিয়েছে এসএমপির ট্রাফিক বিভাগ। দিনভর অভিযানে ট্রাফিক আইন অমান্য করা, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে মোট ১০১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে আইনভঙ্গকারী ৪৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৫৪টি যানবাহন সরাসরি আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরবাসীকে স্বস্তি প্রদান এবং একটি অপরাধমুক্ত নিরাপদ সিলেট গড়ে তুলতে এসএমপির এই অল-আউট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code