পাওনা টাকা নিয়ে বিরোধ, হবিগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন খুন

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, হবিগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন খুন

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পাওনা ২০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে শাবানা বেগম (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন।

 

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শাবানা বেগম মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত তার বড় ভাই শাহিন মিয়া (২৬) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।



পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাবানা তার বড় ভাই শাহিনের কাছে ৪০ হাজার টাকা জমা রেখেছিলেন। পরে প্রয়োজনের সময় সেখান থেকে ২০ হাজার টাকা নিয়ে নেন তিনি। বাকি ২০ হাজার টাকা শাহিনের কাছে ছিল। সম্প্রতি ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

 

Manual3 Ad Code

বিষয়টি নিয়ে গত শুক্রবার (২৮ আগস্ট) শাহিন ঢাকা থেকে বাড়িতে আসেন। একই সময়ে বাবার বাড়িতে ছিলেন শাবানাও। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পাওনা ২০ হাজার টাকা ফেরত দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহিন ছুরি দিয়ে শাবানাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

Manual2 Ad Code

 

পরে স্থানীয়রা আহত শাবানাকে উদ্ধার করে নৌকায় করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকার মধ্যে তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং ঘটনার তদন্ত শুরু করেন। ঘটনার পর অভিযুক্ত শাহিন মিয়া আত্মগোপনে রয়েছেন।

Manual1 Ad Code

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code