জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, খবর শুনে মারা গেলেন বাবাও

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, খবর শুনে মারা গেলেন বাবাও

Manual6 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর শুনে কিছুক্ষণের মধ্যে মারা গেছেন তার বাবাও।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

নিহত মাসুক আহমেদ (৩৮) খিলগ্রাম (খালপাড়) এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিং নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করতেন। রোববার সন্ধ্যায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

 

পরিবার সূত্রে জানা গেছে, মাসুক আহমেদের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তার বাবা আব্দুল লতিফ (৬৭) অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

 

Manual2 Ad Code

পরিবারের সদস্যরা জানান, সদ্যবিবাহিত মাসুক আহমেদকে ঘিরে পরিবারের অনেক আশা-স্বপ্ন ছিল। নতুন সংসার নিয়ে তারও নানা পরিকল্পনা ছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তার অকাল মৃত্যু হয়। ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি তার বাবা।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, নিহত মাসুক আহমেদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

(সুরমামেইল/এসকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code