জৈন্তাপুরে ‘ওয়াচ টাওয়ারে’ ঝুলছিল বিজিবি সদস্যের লাশ

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

জৈন্তাপুরে ‘ওয়াচ টাওয়ারে’ ঝুলছিল বিজিবি সদস্যের লাশ

Manual6 Ad Code

বিজিবি সদস্য জামিল হাসান শিষ (২৫)। ছবি: সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজিবি ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির দায়িত্বধীন উপজেলার মিনাটিলা সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

Manual7 Ad Code

প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশের।

 

জামিল হাসান শিষ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। গত ২২ আগস্ট থেকে তিনি বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন। তার সিপাহী নম্বর ১১৪১০১।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টার মধ্যে কোনো এক সময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে জামিল হাসান গলায় ফাঁস দেন। পরে বিষয়টি জানাজানি হলে সকাল ৭টার দিকে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে যান।

 

এ সময় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিমও বিওপি ক্যাম্পে উপস্থিত ছিলেন।

 

পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজিবি কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

 

(সুরমামেইল/এসএম)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code