গোলাপগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ২

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

গোলাপগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ২

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।

 

Manual1 Ad Code

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রনকেলী উত্তর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- বারকোট গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে মঈন উদ্দিন (৫৫) এবং রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইয়ের ছেলে আয়লাফ আহমদ (৫০)।

Manual6 Ad Code

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল শাহ আলম এবং গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই মো. রোজেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রনকেলী উত্তর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিন্ত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো: ছবেদ আলী বলেন, আটককৃত দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এআরকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code