সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. বাবুল

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. বাবুল

Manual7 Ad Code

সিলেট:
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে ড. নুরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তিনি দলটির সিলেট মহানগর নায়েবে আমির।

 

Manual7 Ad Code

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।

 

মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিনব্যাপী সিলেট মহানগরীর থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত ‘শিক্ষা শিবির’ অনুষ্ঠানে ড. নুরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়।

Manual6 Ad Code

 

একই সঙ্গে জামায়াতের দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে নগরীর সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনি মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়।  পরে দলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, নগরবাসীর নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং সিলেট সিটিকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও বাসযোগ্য মডেল নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কেন্দ্র থেকে ড. নুরুল ইসলাম বাবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

সততা ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক হিসেবে প্রার্থীর বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/কেএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code