জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে জ্বালানি সংকটকে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে এর সমাধানে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় জ্বালানি সংকটকে পুঁজি করে একটি দল দেশবাসীকে বিভ্রান্ত করছে বলেও জানান তিনি।

 

Manual2 Ad Code

শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার ও অন্তর্বর্তী আমলের সমস্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু দল। যেকোনো অরাজকতা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। সেই সঙ্গে প্রত্যেকেরই সীমার মধ্যে থাকা দরকার বলে জানান তিনি।

 

বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি উল্লেখ করে দলটির চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের আমলে একটি দল তাদের মধ্যে গুপ্ত অবস্থায় ছিল। তারাই এখন বাইরে এসে পরিচয় দিচ্ছে। এমনও হতে পারে, গুপ্তদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

 

তিনি বলেন, যারা গুপ্ত তারাই স্বৈরাচারকে সামনে আনার কাজ করছে। একজন আরেকজনকে গুপ্ত রাখার চেষ্টা করছে। কে কাকে গুপ্ত রাখতে চাইছে, তা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানাই।

 

দলের উদ্দেশে তিনি বলেন, বিএনপি রাজপথে ছিল। গুপ্ত অবস্থায় কিছু করেনি। বুক চিতিয়ে মানুষের দাবি নিয়ে সোচ্চার ছিল। গুপ্তরাই ফ্যাসিস্টদের আশ্রয় দিচ্ছে কি না, সেটাই এখন প্রশ্ন।

 

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

 

মানুষের যেন কষ্ট না হয়, সে জন্য বিএনপির নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code