কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে কিস্তি পরিশোধ না করা এবং কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফ ওয়ালটনের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় কানাইঘাট জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

এ নিয়ে কানাইঘাটের রাজনৈতিক অঙ্গণে এনসিপি নেতার মামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

তবে সোমবার (৭ সেপ্টেম্বর) মামলার আসামি ওয়ালটন কর্মকর্তারা সিলেটের আদালতে আত্মসর্ম্পন করে জামিন চাইলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

 

জানা যায়, সিলেট জেলা এনসিপির আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইউসুফ কানাইঘাট পৌরসভার মহেষপুর গ্রামে বছরখানিক থেকে একটি ভাড়াটিয়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন। তার গ্রামের বাড়ি উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সাউদগ্রামে।

 

জানা গেছে- বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের মন্তাজ আলীর পুত্র শামীম আহমদ চলতি বছরের গত ৯ জুন কানাইঘাট ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কিনতে আসেন। এ সময় তার পুর্বপরিচিত এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফের সাথে দেখা হয়। তাদের মধ্যে কপোকথন হলে শামীম আহমদ নগদে ফ্রিজ কিনার কথা বলে। এতে কথাটি এনসিপি নেতা বুরহান উদ্দিন ইউসুফ লোফে নেন এবং জানতে চান কত টাকার মধ্যে ফ্রিজ কিনবে।

 

একপর্যায়ে শামীম আহমদ ৩০ থেকে ৩৫ হাজারের মধ্যে ফ্রিজ কিনার কথা বললে, বুরহান উদ্দিন ইউসুফ জানায় ওয়ালটন প্লাজার সকলের সাথে তার ভাল সম্পর্ক, সে ফ্রিজ কিনে দিলে এর মান খুবই ভাল হবে, ইত্যাদি কথায় সহজ সরল শামীম আহমদকে বুঝিয়ে নেয় এবং শামীম আহমদকে ওয়ালটন প্লাজার সামনে থাকার কথা বলে ভিতরে প্রবেশ করে।

 

সেখানে বুরহান উদ্দিন ইউসুফ মাসিক ৪ হাজার ৩১০ টাকা ৬ মাসের কিস্তিতে নগদ ৭ হাজার টাকা জমা দিয়ে মোট ৩২ হাজার ৮৫০ টাকা দামের ফ্রিজটি বুরহান উদ্দিন ইউসুফ তার নিজের নামে ক্রয় করে বাহিরে চলে আসেন। এরপর শামীম আহমদের কাছ থেকে নগদ সব টাকা নিয়ে তারা ওয়ালটন প্লাজায় প্রবেশ করেন এবং ফ্রিজ নিয়ে শামীম আহমদ বাড়িতে চলে যায়।

 

কানাইঘাট ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক সোহাগ হোসেন জানান, বুরহান উদ্দিন ইউসুফ কিস্তিতে ফ্রিজ কিনেন। কিন্তু জুলাই মাসের কিস্তি ৪৩১০ টাকার পরিবর্তে তার কাছ থেকে ১ হাজার টাকা আদায় করা হয়েছে। এরপর জুলাই মাসের ৩৩১০ টাকা ও আগস্টের পুরো কিস্তি তার কাছ থেকে আদায় করতে বহু চেষ্টা করা হয়। কিন্তু কোন ভাবে কিস্তি আদায় করতে না পারায় তারা গত ২৪ আগস্ট দুপুর ১২টার দিকে ওয়ালটন প্লাজার সংশ্লিষ্ট কর্মকর্তারা কিস্তি আদায় করতে বোরহান উদ্দিন ইউসুফের বাসায় যান।

 

কথাবার্তা বলার একপর্যায়ে বুরহান উদ্দিন ইউসুফ তাদেরকে বাসার ভিতরে রেখে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য দরজা বন্ধ করার চেষ্টা করলে তারা ভিতর থেকে দরজা খুলে বের হওয়ার সময় দরজায় ধাক্কা লেগে বুরহান উদ্দিন ইউসুফের কপালে আঘাত লাগে।

 

Manual7 Ad Code

এরপর বিষয়টি শান্তিপূর্ণ ভাবে মিমাংসা করার জন্য ঐদিন রাতে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলামের কার্যালয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফয়ছল আহমদ, সদর ইউপি বিএনপির সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী ও উপজেলা এনসিপির নেতৃবৃন্দ সহ ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে ওয়ালটনের ফ্রিজের ৩টি কিস্তির টাকা বুরহান উদ্দিন ইউসুফ কর্তৃক পরিশোধ করা ও জখমের চিকিৎসা খরচ ওয়ালটন কর্তৃপক্ষ দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে বুরহান উদ্দিন ইউসুফ সন্তুষ্ট হয়ে বৈঠকের সিন্ধান্ত মেনে ওয়ালটনের কর্মকর্তাদের মিষ্টি মূখ করানো সহ বিষয়টি ভুল বুঝাবুঝির অবসান হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে তুলে ধরে ব্রিফিং করেন এবং বিষয়টি বোরহান উদ্দিন নিজেও ফেইসবুকে তা প্রচার করেন।

Manual1 Ad Code

 

কিন্তু শান্তিপুর্ণ ভাবে বিষয়টি নিষ্পত্তির পর হঠাৎ এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফ গত ৩১ আগস্ট সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৫নং আদালতে বাদী হয়ে কানাইঘাট বাজার ওয়ালটন প্লাজার ৬ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দস্যু ও ডাকাত আখ্যায়িত করে তাকে মারধর করে গুরুতর আহত ও ডাকাতির উদ্যেশ্যে ঘরে প্রবেশ করে তার স্ত্রীর স্বর্ণ লুট সহ আরো বিভিন্ন অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকে কানাইঘাটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এনসিপির নেতা বোরহান উদ্দিন ইউসুফের সাথে ওয়ালটন কর্মকর্তাদের সৃষ্ট ঘটনা রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্তিতিতে সুন্দর ভাবে তা মিমাংসা করা হয়েছিল। কিন্তু এ নিয়ে বোরহান উদ্দিন আদালতে মামলা দেওয়ায় তা থানায় রেকর্ড করা হয়েছে।

 

উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ জানান, একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে বোরহান উদ্দিন ইউসুফের সাথে ওয়ালটনের কর্মকর্তাদের মধ্যে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিল, তা আমরা থানায় বসে বোরহান উদ্দিন ইউসুফের কথামত এবং তার সম্মতিক্রর্মে শান্তিপুর্ণ ভাবে শেষ করেছিলাম। এখন সে আদালতে ওয়ালটনের কর্মকর্তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে, তা কোন ভাবেই কানাইঘাটের মানুষ সমর্থন করে না।

 

এ বিষয়ে শামীম আহমদ জানান, তিনি নগদ টাকা দিয়ে ফ্রিজ কিনতে ওয়ালটনে আসেন। কিন্তু বোরহান উদ্দিন ইউসুফ প্রতারণার আশ্রয়ে তার কাছ থেকে সম্পুর্ণ টাকা নিয়ে নিজের নামে ফ্রিজটি কিনেছেন। এঘটনার পর থেকে তিনি চরম বিপাকে পড়েছেন। তিনি যে ফ্রিজটি কিনেছেন তার কোন ধরণের প্রমাণাদি কাগজপত্র বোরহান উদ্দিন ইউসুফ তাকে দিচ্ছেন না।

 

Manual7 Ad Code

এদিকে এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফের অভিযোগ যেভাবে তার আহতের ঘটনাটি নিষ্পত্তি করা হয়েছে তাতে তিনি সহ তার দলের নেতাকর্মীরা সন্তুষ্ট নন। তাকে আহত করা হয়েছে এবং তার স্ত্রীর স্বর্ণ লুট করা হয়েছে। এসবের ক্ষতিপুরণ না পাওয়ার কারনে জেলা এনসিপির নেতাদের নির্দেশে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code