সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে দুইটার দিকে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫) ও শাহ তাহমিদ আহমদ (৩৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এসব ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা হয়েছে। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামি হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০২৩, ২০২১ ও ২০১৮ সালে করা পৃথক তিনটি মামলার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এসএমপির অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি