সিলেটে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

সিলেটে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বড় একটি ইয়াবা ট্যাবলেটের চালানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি জব্দ করা হয়।

Manual7 Ad Code

 

বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

 

Manual5 Ad Code

এরআগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সিলেটের মোগলাবাজার থানাধীন নৈখাই খালেরমুখ থেকে তাদের কাছ থেকে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

এসএমপি জানায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার মধ্যরাতে মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় থানা এলাকার খালেরমুখ ৯,৬৭০ পিস ইয়াবাসহ তিনজন মাদককারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো চ-৫৩-২১৩২) আটক করা হয়। অভিযানকালে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

 

Manual1 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন চর নতুন বন্দর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ নুর হাকিম (৩০), একই থানা এলাকার শৌলমারী গ্রামের আজবাহার মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩০) ও নতুনবন্দর গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ এহসানুল হক (২৬)।

Manual5 Ad Code

 

এসএমপি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়- পলাতক আসামীদের মাধ্যমে সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও পরিবহন করা হতো।

 

এ ঘটনায়  মোগলাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে (মামলা নং-০৪, তাং-০৯/০৯/২০২৬খ্রি.)  গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code