সিলেটে চুরির অভিযোগে কিশোরীকে শেকলে বেঁধে নির্যাতন, আটক ৩

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

সিলেটে চুরির অভিযোগে কিশোরীকে শেকলে বেঁধে নির্যাতন, আটক ৩

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে চুরির অভিযোগে এক কিশোরীর কোমরে শেকল বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে তিনজনকে আটক করে পুলিশ।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে শাহজালাল উপশহর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

 

আটকরা হলেন- উপশহরের সি ব্লক এলাকার জাকির হোসেন (৪৩), তার ভাই মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার বুরহান উদ্দিন (৪৫)।

Manual7 Ad Code

 

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশবাক্স থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগ ওঠে ১৬ বছরের এক মেয়ের বিরুদ্ধে। পরে স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন বাসিন্দা তাকে আটক করেন।

 

আটকের পর তাকে মারধর করা হয়। পরে রাত ১১টার দিকে তার কোমরে লোহার শেকল বেঁধে রাস্তায় হাঁটানো হয়। এ ঘটনার একটি ভিডিও যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

 

ভিডিওতে দেখা যায়, কিশোরীর কোমরে শেকল বাঁধা। এক যুবক সেই শিকল ধরে তাকে রাস্তায় টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় কিশোরীকে কাঁদতে ও আকুতি জানাতে দেখা যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে শাহপরান থানা পুলিশের কাছে নিয়ে যান।

 

Manual6 Ad Code

বুধবার (৯ সেপ্টেম্বর) পুলিশ জানায়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। ভিডিও ফুটেজ দেখে জাকির, মোজাক্কির ও বুরহানকে শনাক্ত করা হয়। এরপর রাতেই তাদের আটক করা হয়।

Manual8 Ad Code

 

এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মনজুরুল আলম বলেন, ভিডিও দেখে ওই তিনজনকে শনাক্ত করা হয়। আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

বুধবার শাহপরান থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, আদালতে পাঠানোর পর মুচলেকা নিয়ে ওই কিশোরীকে ছেড়ে দেওয়া হয়।

 

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code