নিষ্টার সাথে উন্নয়ন কাজ বাস্তবায়নে সরকারী কর্মকর্তাদের প্রতি আহবান

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

নিষ্টার সাথে উন্নয়ন কাজ বাস্তবায়নে সরকারী কর্মকর্তাদের প্রতি আহবান

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভা কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান এমপি বলেছেন, ‘কানাইঘাটে সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড নিষ্টার সাথে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।’

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাদের স্ব স্ব দপ্তরের সমস্যার কথা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের পরিসংখ্যান এমপি আবুল হাসানের কাছে তুলে ধরেন।

 

Manual4 Ad Code

এতে বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তা-কর্মচারীর শূন্যপদগুলো পূরণের আশ্বাস দিয়ে তিনি বলেন, ইতিমধ্যে কানাইঘাট ও জকিগঞ্জের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নের কাজ চলমান রয়েছে। শিগগরই কানাইঘাট গাজী বুরহান উদ্দিন সড়কের কাজ শুরু হবে।

 

এছাড়াও গ্রামীণ রাস্তা-ঘাটের উন্নয়ন, কানাইঘাট পৌরসভার টেকসই কাজ, নদী ভাঙ্গন প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্টানগুলোর অবকাঠামোগত উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে, পর্যায়ক্রমে কানাইঘাট-জকিগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে এসব কাজ শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

 

সরকারী উন্নয়নমুলক কাজ সঠিক পরিকল্পনা গ্রহণ করে তা জবাব দিহিতার মাধ্যমে সবার অংশগ্রহণে বাস্তবায়ন করার জন্য সরকারী কর্মকর্তাদের আরো নিষ্টা ও আন্তরিকতার সহিত কাজ করতে তিনি নির্দেশ প্রদান করেন।

 

মতবিনিময় সভা শেষে যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত ক্রিড়া সামগ্রী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও ক্লাবগুলোর মধ্যে বিতরণ করেন সংসদ সদস্য আবুল হাসান।

 

এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

 

এরপর মুফতি আবুল হাসান এমপি কানাইঘাট মহিলা কলেজ পরিদর্শন করে কলেজ গর্ভনিংবডির সদস্য, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় মহিলা কলেজের বিরাজমান সমস্যার কথাগুলো আবুল হাসান এমপির কাছে তুলে ধরা হলে তিনি কলেজের সার্বিক পাঠদান কার্যক্রম সচল রাখতে এবং প্রতিষ্টানকে এমপিও ভুক্ত করতে তাহার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করবেন বলে সবাইকে আশ্বস্থ করেন।

Manual7 Ad Code

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code