সিলেটে পূজামণ্ডপে কুপিয়ে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

সিলেটে পূজামণ্ডপে কুপিয়ে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

Manual4 Ad Code

পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর অভিযোগে গ্রেপ্তারকৃত সাইদুজ্জামান শিমুল। ছবি: সংগৃহীত

Manual4 Ad Code


নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বালাগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুরের অভিযোগে সাইদুজ্জামান শিমুল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে করা মামলায় রোববার (২০ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

Manual4 Ad Code

এরআগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপ থেকে তাকে আটক করা হয়।

Manual8 Ad Code

 

এ ঘটনায় গ্রেপ্তার সাইদুজ্জামান শিমুল (২৯) বালাগঞ্জ উপজেলার বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শিমুল ওই পূজামণ্ডপে ঢুকে হাতে থাকা বঁটি দিয়ে প্রতিমাগুলোতে কোপাতে থাকেন। এতে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়। পরে মণ্ডপ কমিটির সদস্যরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিমুলকে আটক করা হয়।

 

এ ঘটনায় মণ্ডপ কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টু বাদী হয়ে রোববার (২০ সেপ্টেম্বর) বালাগঞ্জ থানায় মামলা করেন। পরে শিমুলকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

 

বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, ঘটনার পরপরই শিমুলকে আটক করা হয়। তার কাছ থেকে ভাঙচুরে ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভাঙচুরের পেছনে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

ঘটনার পর পূজামণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code