খাদিমনগর চা-বাগান থেকে চীনা রাইফেল উদ্ধার

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

খাদিমনগর চা-বাগান থেকে চীনা রাইফেল উদ্ধার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের খাদিমনগরের একটি চা-বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় চীনের তৈরি একটি রাইফেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এসআরবি-৯ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির এয়ারপোর্ট থানা এলাকার খাদিমনগর ইউনিয়নের লালিছড়া চা-বাগানে অভিযান চালিয়ে বাগানের ভেতরে চলাচলের কাঁচা রাস্তার পূর্ব পাশে একটি ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় কাঠের বাঁটবিহীন ৭ দশমিক ৬২ মিলিমিটার ক্যালিবারের টাইপ-১৯৫৬ মডেলের ‘মেড ইন চায়না’ লেখা রাইফেলটি পাওয়া যায়।

 

অস্ত্রটির ধরন ও দৃশ্যমান বৈশিষ্ট্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে এসআরবির ধারণা, অস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট কোনো থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের অন্তর্ভুক্ত হতে পারে। এদিকে অভিযানের সময় অস্ত্রটির সঙ্গে কাউকে পাওয়া যায়নি।

Manual4 Ad Code

 

অস্ত্রটির উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে এসআরবি-৯ এর তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

 

এসআরবি-৯ এর গণমাধ্যম কর্মকর্তা জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা রাইফেলটি সাধারণ ডায়েরিমূলে সিলেটের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code