জৈন্তাপুরে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

জৈন্তাপুরে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদী থেকে বালু উত্তোলনকালে পানিতে ডুবে নাজিম উদ্দিন (৩০) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

 

শনিবার (৩ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের বড়গাং নদীতে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

নিহত নাজিম উদ্দিন জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের মৃত মুতলিব আলীর ছেলে।

 

স্থানীয়রা জানান, নদীতে নেমে বালু উত্তোলনের সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যান নাজিম উদ্দিন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

Manual7 Ad Code

 

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, বড়গাং নদী থেকে বালু উত্তোলনের সময় পানিতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

(সুরমামেইল/এসএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code