অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করলেই ব্যবস্থা, কানাইঘাটে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করলেই ব্যবস্থা, কানাইঘাটে ব্যবসায়ীকে জরিমানা

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সরকারের নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করতে কানাইঘাটে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

 

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস উপজেলার সড়কের বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানগুলো পরিদর্শন করেন।

Manual7 Ad Code

 

এ সময় এলপিজি গ্যাস সিলিন্ডার এর দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক সিলিন্ডার ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Manual7 Ad Code

 

নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, এখন থেকে নিয়মিত উপজেলার সকল হাট-বাজার এবং যেখানে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হয় সেখানে নিয়মিত প্রশাসনের নজরদারি অভিযান অব্যাহত থাকবে। প্রতিটি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী যেন সরকার নির্ধারিত মূল্য তালিক প্রদর্শন করেন।

 

কোন ব্যবসায়ী অবৈধ ভাবে মজুদ কৃত্রিম সংকট কিংবা সরকারি নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন ইউএনও।

 

পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোন ব্যবসায়ী এলপিজি গ্যাস বিক্রি করলে প্রশাসনকে জানানোর কথা বলেছেন তিনি।

Manual2 Ad Code

(সুরমামেইল/এমআর)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code