আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের বিক্ষোভ, অবস্থান ও এক দফা দাবির মধ্যেই পদ ছাড়লেন সিলেটের সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমিন। রোববার (৪ অক্টোবর) বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন।

 

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান। তিনি জানান, অধ্যক্ষের পদত্যাগের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ শিক্ষিকা স্বরূপা আক্তার।

 

এরআগে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রোববার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ সাইদা ইয়াসমিন প্রায়ই তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। তার আচরণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও দাবি করেন তারা।

Manual6 Ad Code

 

তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফজাল আহমদ বলেন, সম্প্রতি তারসহ কয়েকজন শিক্ষার্থীর নাইট ডিউটি ছিল। এ কারণে পরীক্ষার সময় পরিবর্তনের জন্য তারা অধ্যক্ষের কাছে আবেদন করেন। তবে অধ্যক্ষ তাদের আবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি।

 

তিনি বলেন, পরীক্ষার সময় পরিবর্তনের অনুরোধ করায় তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে তারা মানসিকভাবে কষ্ট পেয়েছেন।

 

Manual8 Ad Code

অধ্যক্ষের বিরুদ্ধে একই ধরনের আচরণের অভিযোগ করেন শিক্ষার্থী মামুন ও রায়হান। তাদের দাবি, শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের এমন আচরণ দীর্ঘদিন ধরে চলে আসছিল। এ কারণে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তারা এক দফা আন্দোলনে নামেন।

 

Manual8 Ad Code

শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সাইদা ইয়াসমিনের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code