জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

Manual3 Ad Code

 

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

Manual7 Ad Code

 

প্রতিবেদন অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওইদিন চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবিহ নামাজ পড়া হবে। এরপর সেহরি খেয়ে পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু করবেন মুসলিমরা।

Manual7 Ad Code

 

এদিকে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ১০ মার্চ, বুধবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে।

 

Manual1 Ad Code

তবে ঈদুল ফিতরের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী সম্ভাব্য তারিখ জানা গেলেও চাঁদ দেখা সাপেক্ষে ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code