জাফলংয়ে স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

জাফলংয়ে স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটের জাফলং সীমান্ত দিয়ে এক গৃহবধূকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে তার স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই নারীকে চার লাখ টাকার বিনিময়ে ভারতে পাচারের জন্য জাফলংয়ের একটি রিসোর্টে রাখা হয়েছিল।

 

সোমবার (৫ অক্টোবর) রাত আটটার দিকে জাফলংয়ের প্রজাপতি রিসোর্টে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানার পুলিশ।

Manual6 Ad Code

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে ও উদ্ধার হওয়া নারীর স্বামী আশিকুর রহমান, নিশ্চাম গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, পালগাঁও গ্রামের মোনছের আলীর ছেলে কাওছার এবং গোবুদিয়া গ্রামের আবদুল করিমের ছেলে সাগর মিয়া।

Manual7 Ad Code

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূকে জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর উদ্দেশ্যে আসামিরা প্রজাপতি রিসোর্টে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক রাজিব রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে পাচারের শিকার হতে যাওয়া নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া নারী খুকি আক্তার মীম বাদী হয়ে সোমবার রাতে গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।

 

Manual7 Ad Code

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের শিকার হতে যাওয়া নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মামলা করেছেন।

 

তিনি বলেন, সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code