শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে ‘অশালীন আচরণের’ নিন্দা

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে ‘অশালীন আচরণের’ নিন্দা

Manual5 Ad Code

সিলেট:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

 

মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান।

Manual1 Ad Code

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে রেমিট্যান্স যোদ্ধারা দিনরাত কঠোর পরিশ্রম করে দেশে টাকা পাঠান। অথচ দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ট্রলি পাওয়ার মতো মৌলিক সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। তার ওপর ট্রলি সংকট নিয়ে কথা বলতে গেলে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সাথে যে ধরনের অশালীন, অমার্জিত ও দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও মেনে নেওয়ার মতো নয়।

 

Manual3 Ad Code

একই সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যাপ্ত পরিমাণ ট্রলি নিশ্চিত করা এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও উন্নত সেবা প্রদানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ট্রলির বিষয় নিষ্পত্তি করায় নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

 

বিবৃতি দাতার হলেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।

 

নেতৃবৃন্দ আরো বলেন, সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হয়রানি শিকার হচ্ছেন তাদের ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন নেতৃবৃন্দ।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code