সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক

Manual1 Ad Code

মেইল ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রীর নামে জ্ঞাত আয়ের সঙ্গে ‘অসংগতিপূর্ণ’ সোয়া এক কোটি টাকার বেশি সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অবস্থায় তাদের প্রকৃত সম্পদের পরিমাণ ও আয়ের উৎস জানতে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

 

Manual5 Ad Code

সোমবার (১২ অক্টোবর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য দেন।

Manual4 Ad Code

 

তিনি বলেন, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের নামে প্রাথমিক অনুসন্ধানে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদ পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। এছাড়া তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

 

Manual2 Ad Code

সব মিলিয়ে স্বামী-স্ত্রীর নামে ১ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৬১২ টাকার সম্পদ তাদের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে বলে বলেন আকতারুল।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code