কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটের আজিজুর রহমান হত্যা মামলার প্রধান আসামী আলমগীরকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual8 Ad Code

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তার নিজ বাড়ি উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের নারাইনপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

 

জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের গত ১৭ জুলাই আজিজুর রহমান (৩৭) গ্রামের মসজিদে জুম্মার নামাজ পড়ে বের হলে মসজিদের আঙ্গিনায় আলমগীর গংদের হামলায় গুরুতর আহত হন। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় কয়েক দিন থাকার পর মৃত্যুবরণ করেন।

 

নিহত আজিজুর রহমান একই গ্রামের ইজ্জত উল্লার পুত্র।

Manual6 Ad Code

 

এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের মা করিবুন নেছা বাদী হয়ে কানাইঘাট থানায় আলমগীরকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার কয়েকজন আসামী বর্তমানে জেল হাজতে রয়েছেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

প্রধান আসামী আলমগীর উচ্চ আদালত থেকে ৪ সাপ্তাহের জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে পলাতক থাকা অবস্থায় থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

 

থানার ওসি আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজুর রহমান হত্যা মামলার প্রধান আসামী আলমগীরকে বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (শুক্রবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code